মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:: প্রতি বছরের মত এবার ও দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে সিলেটের বিশ্বনাথের সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে।

 

 

বুধবার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বই বিতরণ উপলক্ষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী।

 

 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীর কান্তি দে পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, শিক্ষানুরাগী মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর নাহিদা আক্তার মিলি।

 

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ, শিক্ষানুরাগী এমদাদুর রহমান, আব্দুল হান্নান, সেরুয়ান আহমদ, নজরুল ইসলাম, মাসুক মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকেরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষাথী সুমাইয়া আক্তার বৈশাখী

 

বই বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষাকে এগিয়ে নিতে সব সময় শিক্ষার্থীকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার্থীদেরকে বইসহ সব ধরনের সহযোগিতা করায় এলাকার শিক্ষার্থীরা আগ্রহী হয়ে করছে পড়ালেখা। সরুয়ালা ফাউন্ডেশনের এমন মহতি ধারা অব্যাহত থাকলে পড়ালেখায় আগ্রহী হবে শিক্ষার্থীরা পাশাপাশি উপকৃত হবে এলাকার শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com