মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ

এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ

তিন ধাপে ঢাকা এসেছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। ভারত সফরে থাকা বেশ কয়েকজন সদস্য এসেছেন শেষ ধাপে। তবে সফরের আগে শেষ মুহূর্তে টেস্ট দলে পরিবর্তন আনতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আসন্ন টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললেও এখনও সাদা পোশাকে অভিষেক হয়নি তার। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই নতুন এক অধ্যায় শুরুর সুযোগ তৈরি হয়েছে স্প্রিঙ্গারের সামনে।
রোববার এক বিবৃতিতে পলের সরে দাঁড়ানো এবং স্প্রিঙ্গারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নায়াল স্মিথের নাম বিবেচনায় ছিল। কিন্তু চোটের কারণে তাদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি। এর আগে মূল স্কোয়াড থেকে পেসার আলজারি জোসেফকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় দলে নেওয়া হয়েছিল পলকে। এবার পলও সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত কপাল খুলেছে স্প্রিঙ্গারের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন স্প্রিঙ্গার। তবে টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক হয়নি ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে অবশ্য ব্যাট ও বল, দুই বিভাগেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে করেছেন ১ হাজার ৪৩ রান। পাশাপাশি ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।
সম্প্রতি ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে তার সংগ্রহ ২৫১ রান। তবে বল হাতে সময়টা ভালো কাটেনি তার। ৪২ গড়ে পেয়েছেন মাত্র সাত উইকেট। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে তার সামনে। এদিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না আলজারি জোসেফ ও কিমো পল। তাদের সঙ্গে থাকছেন না সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক শাই হোপও। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com