বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি

ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান শিল্প-ফ্যাশন কেন্দ্র মিলানে টানা দুই দিনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও ভাঙচুরের পর নিরাপত্তা জোরদারে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মিলানের অভিজাত বাণিজ্যিক এলাকার অনেক দোকান আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
সোমবার (১৯ অক্টোবর) ইতালির উপপ্রধানমন্ত্রী ও ডানপন্থি দল লিগের প্রধান মাত্তেও সালভিনি সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কথা থেকে এবার কাজে : মিলানকে রক্ষায় আরও ৫০০ সেনা।’
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হতে যাওয়া নিরাপত্তাবিষয়ক পদক্ষেপের প্যাকেজে সেনা মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।
ইতালির আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মিলানের কেন্দ্রীয় এলাকার বিলাসবহুল দোকানগুলো সোমবার আগেভাগেই বন্ধ হয়ে যায়। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে- এমন আশঙ্কায় অনেক দোকানের জানালায় কাঠের পাটাতনসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থা বসানো হয়।
শহরের অভিজাত কেনাকাটার এলাকা ভিয়া মনতেনাপোলিওনের চ্যানেল, টিফানি ও ডিওরের মতো ব্র্যান্ডের বেশির ভাগ দোকান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোকেস থেকে পণ্য সরিয়ে নেয়। সড়কে পুলিশ টহল জোরদার করা হয়। এ সময় কয়েকজন পর্যটককে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
শনিবার সরকারি সেবার মান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। পরে সপ্তাহান্তে কয়েকশ মুখোশধারী বিক্ষোভকারী, যাদের অনেককে অপ্রাপ্তবয়স্ক বলে ধারণা করা হচ্ছে, শহরের কেন্দ্রে ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন দোকানে লুটপাট চালান।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লুটপাটের শিকার দোকানগুলোর মধ্যে ক্রীড়াসামগ্রী বিক্রেতা ডেকাথলন ও আর্ক’টেরিক্স এবং মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোনের দোকানও রয়েছে। লেভিস, আন্ডার আর্মার ও ডেকাথলনের মতো ব্র্যান্ডের দোকানের শোকেস কার্ডবোর্ড ও কাঠের প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়।
আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ সহিংসতার নিন্দা জানিয়েছেন। সোমবার তিনি মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তায়ানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাষ্ট্রের ওপর এসব হামলার জবাব সরকার কঠোরভাবে দেবে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কদের সহিংসতা নিয়ন্ত্রণে পদক্ষেপও থাকবে।’
মেলোনি অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আগাম আটক রাখার সময়সীমা বাড়ানো এবং কিশোর অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা জোরদারের বিষয়টি বিবেচনা করছেন। পাশাপাশি পার্লামেন্টে পর্যালোচনাধীন একটি নিরাপত্তা বিলের কিছু বিধান দ্রুত কার্যকর করার উদ্যোগও নেওয়া হতে পারে।
ইতালির পুলিশ জানিয়েছে, রোববার মিলানে সহিংসতার ঘটনায় ২৭১ জন তরুণকে আটক করা হয়। তাদের মধ্যে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া, আরও ২৮ জনের বিরুদ্ধে বিচারিক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শনিবার উত্তর ইতালির বোলোনিয়া, ব্রেশিয়া, বেরগামো ও তুরিনসহ কয়েকটি শহরেও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার প্রকাশিত পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় ২৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
ইতালির এই অস্থিরতার সঙ্গে প্রতিবেশী ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের মিল রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে শনিবার ফ্রান্সেও লাখো মানুষ রাস্তায় নামেন। কয়েক বছরের মধ্যে দেশটিতে দেখা যাওয়া সবচেয়ে সহিংস বিক্ষোভগুলোর কয়েকটি ওই দিন সংঘটিত হয়।
সূত্র : দ্য গার্ডিয়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com