শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কদমতলী ওয়েলফেয়ার ইউকে ‘‘মানবতার কল্যাণে’’ কাজ করে যাচ্ছে চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন মাহমুদা সুলতানা জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটের যুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাই। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের গভীর ছায়া।

 

দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাদের বাবা-মা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। আর দুই ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্বজনদের পরিবেশ।

 

নিহত দুই ভাই হলো শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সম্ভাবনাময় বড় ছেলের পর অল্প বয়সী ছোট ছেলেকেও হারিয়ে পরিবারটি এখন গভীর শোকের মধ্যে দিন কাটাচ্ছে।

 

নিহতের পরিবার স্বজনরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তাঁর মৃত্যুর ১১ দিন পর গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

 

পরপর দুই ভাইয়ের এমন মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত স্বজনদের পাশাপাশি দেশের গ্রামের বাড়িতেও শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের জন্য এ শোক মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দুই সন্তানকে হারিয়ে বাবা শাহ আসাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মা দুই ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি।

 

নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে পরিবারটির সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই ওয়াদি।

 

এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরপর দুই সন্তানকে হারানোর এই মর্মান্তিক ঘটনায় পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com