শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে জমি বিক্রয়ের চুক্তিভুক্ত স্থানের সাইনবোর্ড উধাও, থানায় জিডি সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু
সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত

সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে এটি অনূভূত হয়। এ নিয়ে গত ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ছয়টি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

 

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।

 

এ ছাড়া শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

 

অন্যদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর ছয় মিনিট পর রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

 

সব মিলিয়ে ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, দুটি ভারতের আসামে, একটি মণিপুরে এবং অন্যটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে।

 

এদিকে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে দরজা-জানালায় শব্দ ও কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে অনুভূত প্রতিটি শব্দ ও কম্পনের সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com