বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর
৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

জৈন্তাপুর প্রতিনিধি :::

সিলেটের জৈন্তাপুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও তিনটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়। এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর উপস্থিত ছিলেন।

 

অভিযানে ১০৫ পিস ভারতীয় কম্বল, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা; ৯০ ক্যারেটে ১ হাজার ৯৮০ কেজি ভারতীয় টমেটো, মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা; ২৫ বস্তায় ৭৫০ কেজি ভারতীয় জিরা, মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করা হয়। পিকআপ তিনটির আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য ৫২ লাখ ৪৩ হাজার টাকা।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আবদুল আহাদ (২২), জৈন্তাপুর উপজেলার উত্তর নয়াখেল গ্রামের হেলাল আহমেদের ছেলে তাজ উদ্দিন (২৪), গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (২০) এবং গোয়াইনঘাট উপজেলার ছোটফেল গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে মর্তুজ উল্লাহ প্রকাশ মারুফ (২৩)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com