বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডে থানায় মামলা! ৫ আসামীকে আদালতে প্রেরণ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিক্ষাবিদ আব্দুর রউফ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষাবিদ আব্দুর রউফ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শিক্ষাবিদ মো.আব্দুর রউফ এর মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মো. আব্দুর রউফ এর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আজ রবিবার বাদ আছর উজানীগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

জানা যায়, ১৯৪৫ সালের ৯ জানুয়ারি মো. আব্দুর রউফ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. মমিন আলী, মাতার নাম মরহুমা আস্তুরা বিবি। তাঁর বোনের নাম মরহুমা হালিমা বেগম।  আব্দুর রউফ উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পরীক্ষায় উক্তীর্ণ হয়ে সরকারী জুবিলী উচচ বিদ্যালয় থেকে মেট্রিক (এসএসসি) পরীক্ষায় উক্তীর্ণ হন। পরে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসএসি ও স্নাতক ডিগ্রী অর্জন করেন। তৎকালীন পাকিস্তান আমলে তিনি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রীসহ উচ্চতর ডিগ্রী অর্জন করেন এবং বিভিন্ন সময়ে শিক্ষাক্রম ও পাঠদান সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। ষাটের দশকে গ্র্যাজুয়েশন শেষ করেই একজন আর্দশবান শিক্ষক হিসেবে ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে (জাউয়াবাজার) কর্মজীবন শুরু করেন।

১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিজ গ্রামের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৯ সালে তিনি সরকারি চাকুরীতে নিয়োগ পান এবং সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি কিছুকাল জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৯৯ সাল পর্যন্ত সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন। ১৯৯৮ সালে তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে ১৯৯৯ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে একই স্কুলে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। একজন বিচক্ষণ দক্ষ প্রশাসক হিসেবে জেলাব্যাপী তাঁর সুখ্যাতি রয়েছে। ২০০২ সালে জেলা শিক্ষা অফিসারের পদ থেকে তিনি অবসর গ্রহণ করেণ।

 

শিক্ষকতার পাশাপাশি তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার তিনি নিজ গ্রাম উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং গ্রামের মসজিদ মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবসরের পর তিনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর, সুনামগঞ্জ সমিতি সিলেট এর উপদেষ্টার দায়িত্বপালন সহ এলাকার ও গ্রামের উন্নয়নে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেন।

 

মো. আব্দুর রউফ এর সহধর্মিণী মোছা. জাহানারা রউফ ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সাত পুত্র ও চার কন্যা সন্তানের জনক। তাঁদের জ্যেষ্ঠ পুত্র সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. আজিজুর রউফ বিপ্লব, দ্বিতীয় পুত্র শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রউফ পল্লব, তৃতীয় পুত্র সিলেটের একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. মাহমুদুর রউফ দুর্লভ, ৪র্ধ পুত্র সিলেটের ‘এমএন্ডএন’ কর্পোরেট প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার মো. মিজানুর রউফ সুলভ, ৫ম পুত্র ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার, ইউকে এর (এম এড রিসার্চার) মো. মাহবুুবুর রউফ নয়ন।

 

বর্তমানে তিনি যুক্ত্যরাজ্যের ইন্টারন্যাশনাল ই-কর্মাস প্রতিষ্ঠান (জেসেটা ডট কম) এর ‘বিজনেজ ডেভল্যাপম্যান্ট ম্যানেজার’ পদে কর্মরত। ৬ষ্ঠ পুত্র সুনামগঞ্জের একটি ব্যাংকে সিনিয়র অফিসার মো. মতিউর রউফ চয়ন ও ৭ম পুত্র সিলেট উপশহর শাখা ট্রাস্ট ব্যাংক এর অফিসার মো. মিছবাউর রউফ জীবন। এছাড়াও বড় কন্যা মোছা. পারভিন ফেরদৌসি লুছি সিলেটের বেসরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক, ২য় কন্যা মোছা. নাসরিন ফেরদৌসি ডেইজি ও ৩য় কন্যা মোছা. নাজনীন ফেরদৌসি নাইসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাইসি সরকারি চাকুরী ছেড়ে বর্তমানে স্থায়ীভাবে তারঁ পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ছোট কন্যা মোছা. শারমিন ফেরদৌসি ইতি বেসরকারি হাই স্কুল এর শিক্ষক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com