শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
স্বামীর অপেক্ষায় স্ত্রী: ঈদের তিন দিন পর রাগ করে বাড়ি ছাড়লেন স্বামী সিলেটের টুকেরবাজার থেকে গ্রে প্তা র অলি সিলেটে ৩২ ঘন্টায় গ্রে*প্তা*র ৫৭ সিলেট-ঢাকা মহাসড়ক অ ব রো ধ সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র ফিরোজ- হাসান চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন সবার সঙ্গে সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০ ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ রাত ৮টার মধ্যে সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা দু র্ভো গে র অবসান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ২ লাখ লিটার তেলের ৪০ শতাংশই ক্ষতিগ্রস্ত, তেল লুটের হিড়িক উহুদ- ভালোবাসা, ত্যাগ আর শিক্ষা কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর যে কারণে ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সিলেটে মোবাইল ও টাকা চুরির অভিযোগ তামিম আহমদ রাব্বির বিরুদ্ধে রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট
সুনামগঞ্জ-৩: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের শেখ মুশতাক, সমর্থন দেননি কাউকে

সুনামগঞ্জ-৩: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের শেখ মুশতাক, সমর্থন দেননি কাউকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ।

 

 

 

নির্বাচনে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী মাঠে থাকায় এবং একক প্রার্থী দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

 

 

 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা ও পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শেখ মুশতাক আহমদ৷

 

 

 

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কোনো দলীয় প্রার্থী ব্যক্তিকে সমর্থন দিচ্ছেন না বলেও জানান ১০ দলীয় জোটের অন্যতম শরিক দলের এই নেতা।

 

 

 

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে দেওয়াল ঘড়ি প্রতীকে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু এ পর্যন্ত ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও একক প্রার্থীর ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারিনি। এ নিয়ে জোটের লিঁয়াজো কমিটি একাধিকবার বৈঠক করেও একক প্রার্থীর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচনে আমরা কোনো দল বা প্রার্থীকে সমর্থন দিচ্ছি না।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোহেল আহমদ সুনু, সাধারণ সম্পাদক মাষ্টার আমিনুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com