সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা
সুনামগঞ্জে মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে এমপিসহ আ হ ত অর্ধশত

সুনামগঞ্জে মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে এমপিসহ আ হ ত অর্ধশত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ । এ সময় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা যায় উভয় পক্ষের লোকজনকে। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কিনেছিলেন জাউয়াবাজার কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই দিন আগে মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়াকে গালিগালাজ করেন।

 

 

পরে বিষয়টিকে কেন্দ্র করে জাউয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলেও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর হয়।

 

 

শুক্রবার সন্ধ্যার পরও দুই পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

 

সংঘর্ষ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে সংঘর্ষ স্থলে গেলে আহত হন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

 

 

সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথবাহিনীর প্রচেষ্টায় দীর্ঘ আড়াই ঘন্টা পর পরিস্থিতে নিয়ন্ত্রনে আসে।

 

 

জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনার পরও জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘক্ষণ সংঘর্ষে অনেকেই হতাহত রয়েছেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com