রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক ইমনের ম র দে হ নিতে সিলেটে স্ত্রী বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সরকার কোনও টেক্সটাইল মিলের মালিক হবে না: শিল্পমন্ত্রী সিলেটে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে ফের হামলার আশঙ্কা তীব্র হচ্ছে এ বছর হজ পালন করবেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী আজ শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সিলেটে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ১০ র‍্যাব সদস্যকে ছুরিকাঘাতের পর শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা করেছিলেন বাপ্পী সিলেটে প্রাণ গেল আরও ৪ শিশুর সিলেটে ধ র্ষ নের শিকার আরও এক কিশোরী সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের অর্ধ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সিলেটে এবার ২১শ’ কোটি টাকার কোরবানির পশুর বাজার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক : কে থাকছেন, কে বাদ পড়ছেন? উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু
বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের

বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের

বাংলাদেশের নারায়ণগঞ্জে লালন-পালন করা অ্যালবিনো মহিষটি এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। এবার মহিষটির ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে মহিষটি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।
এদিকে মহিষটির মালিক ৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা ৭০০ কেজি ওজনের মহিষটির এমন অদ্ভুত নামের পেছনে রয়েছে এটির মাথার চুল। তিনি বলেন, মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এই নাম রেখেছে।
মৃধা আরও বলেন, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে তার খামারে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, আশপাশের মানুষ ও শিশুরা ভিড় করছেন ইন্টারনেটে ভাইরাল হওয়া এ মহিষকে এক নজর দেখতে।
আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।
চার বছর বয়সি এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা- ত্যাগ স্বীকার করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com