শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী সিলেট-তামাবিল মহাসড়কে বিজিবির গাড়ির ধাক্কায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত পুলিশ-প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবে না, এমন ব্যবস্থা চাই: ডা. মাহমুদা মিতু দেশের মাটিতে পা রাখলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেট নগরে একদিনে চারজনের মরদেহ উদ্ধার এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে ম-র্মা-ন্তিক সড়ক দু-র্ঘ-ট-না-য় আহত সোহাদ’র মৃ-ত্যু আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী শেখ হাসিনাকে কপি করবেন না, কীভাবে হটানো হয়েছে সবাই জানে: শাবিতে নাহিদ সিলেটে দরজা ভেঙে উদ্ধার করা হল যুবকের লা শ বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু কানাইঘাটে এনসিপির শীর্ষ নেতারা গোলাপগঞ্জের একাধিক স্থানে বাধা, সিলেটে ফিরলেন সারজিসরা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের

নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি

নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি

নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার জেরে অনির্দিষ্টকালের কারফিউ জারি রয়েছে।
রোববার (৩১ জুলাই) শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার দেওয়ানগঞ্জ শহরে রোববার রাতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
কর্মকর্তাদের ভাষ্য, একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানোকে কেন্দ্র করে বিরোধের জেরেই সহিংসতা ছড়িয়ে পড়ে।
সহিংসতার ঘটনায় রোববার সুনসারি জেলায় গুলিতে দুইজন নিহত হন। পরে বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বিচ্ছিন্ন সংঘর্ষের এসব ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে।
শুক্রবার নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুনসারি ও সিরাহার কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন
এদিকে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক বিরল টেলিভিশন ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের ওপর নেমে আসা অস্থিরতার কালো মেঘ দূর করতে সবাইকে সংযম প্রদর্শন করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সহিংসতার ঘটনায় সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করবে এবং যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে স্বচ্ছ প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বৃহস্পতিবার রাতে সুনসারিতে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকার তাদের প্রত্যেক পরিবারকে প্রায় ৬ হাজার ৬৬০ মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তার সিরাহা সফর করে তৃতীয় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com