মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত বিশ্বনাথে এম এ মালিক চৌধুরী ট্রাস্টের কমিটি গঠন কানাইঘাটের রাজাগঞ্জ ইউপি জাসাস’র কমিটি অনুমোদন দেশে ফেরার পথে সৌদিতে কানাইঘাটের ২ প্রবাসী নিহত ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে? মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে ৭ নির্দেশনা সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ
কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে?

কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে?

একটি জার্সি কেবল এক টুকরো কাপড় নয়। এতে মিশে থাকে ঐতিহ্য, আকাঙক্ষা ও আবেগ। কালের পরিক্রমায় কোনো কোনো জার্সি ইতিহাসের অংশ হয়ে ওঠে। তৈরি করে নতুন পরিচয়।
বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি ইতিহাসের অংশ হতে পারবে কি না, সেটি সময় বলবে। তবে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উন্মোচিত অ্যাওয়ে জার্সি বহন করছে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য।
সাদা জমিনের হোম জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে মাতৃভাষা বাংলাকে। বুকের মধ্যে ফুটে উঠেছে বর্ণমালার বিভিন্ন অক্ষর। দু’পাশে লাল এবং কলারে লাল ও সবুজ রঙের স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে। সাদা জার্সির সঙ্গে লাল শর্টস পরবেন ফুটবলাররা।
অ্যাওয়ে জার্সি তৈরি হয়েছে সবুজ জমিনে। সামনের পুরো অংশজুড়ে রাখা হয়েছে স্মৃতিসৌধের প্রতিকৃতি। হাতায় রাখা হয়েছে বাঘের ডোরাকাটা। দুই কাঁধের অংশ শোভিত হয়েছে পতাকার লাল রঙে। সবুজ জার্সির সঙ্গে সবুজ শর্টস পরে মাঠে নামবেন ফুটবলাররা।
বাংলাদেশ দলের নতুন জার্সির আরেকটি বিশেষত্ব হচ্ছে, এটি এদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। জার্সির কাপড়ে ব্যবহৃত ফেব্রিক্স ঘাম প্রতিরোধী। মাত্র ৮ মিনিটে খেলোয়াড়দের ঘাম শুকিয়ে দেবে এই জার্সি। মাঠে খেলার সময় ঘামে ভিজে গেলে তাৎক্ষণিক আরেকটি লেয়ার তৈরি হবে, যা ফুটবলারদের অস্বস্তির হাত থেকে বাঁচাবে।
বাফুফের কিট পার্টনার দৌড় প্রস্তুত করেছে জার্সিগুলো। দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী বলেন, ‘আমরা ফুটবলপ্রেমীদের কাছ থেকে জার্সির ডিজাইন চেয়েছিলাম। মোট ১ হাজার ৩০০টি ডিজাইন পাই। সেখান থেকে ৩৪টি এলিমেন্ট নিয়ে জার্সি তৈরি করা হয়েছে। আমরা ধানক্ষেত, মাতৃভাষাসহ দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছি।’
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামের আয়োজিত হয় জমকালো এক অনুষ্ঠান। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জার্সি উন্মোচন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com