বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রবাসী বিনিয়োগে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির কানাইঘাটে পরিচ্ছন্ন অভিযানে ইউএনও! ময়লা সরিয়ে ফুলের গাছ জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল কদমতলীর বড় বাড়ির মরহুম হাজী আফতাব মিয়ার স্ত্রীর ইন্তেকাল রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময়
শতবর্ষে ভোকেশনাল শীর্ষক মিলনমেলা ভাঙলো

শতবর্ষে ভোকেশনাল শীর্ষক মিলনমেলা ভাঙলো

সবসময় ডেস্ক :: সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেছেন, ‘কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ অর্থনৈতিক উন্নতি লাভ করেছে। মিড লেভেলের কারিগরি জনশক্তি যে দেশের কর্মক্ষেত্রে যত বেশি নিয়োজিত, সেই দেশ তত বেশি উন্নতি করতে পেরেছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা আশাকরি, সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি যথাযথ ব্যবস্থা নেবেন। তাহলে দেশের বৃহৎ বেকার যুবশক্তি কমের্র হাতিয়ারে পরিণত হবে। তাই নিজেদের গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহবান জানান। শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এই সুন্দর আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

 

তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (সাবেক ভোকেশনাল) এর ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী মিলনমেলার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ চিশতির সভাপতিত্বে ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রশিদ জনি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হাসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, এলাইন্স অফ সাউথ এশিয়ান অ্যামেরিকান লেবারের সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী, কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, সমাজসেবী মুফতি কমর উদ্দিন কামু।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শতবর্ষ উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সহ-সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসমত আরা ইমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল কুমার দে, রেজিষ্ট্রেশন সম্পাদক আনিসুর রহমান, সহ- রেজিষ্ট্রেশন সম্পাদক আরিফ আহমদ আসিফ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের সম্মাননা প্রদান করেন এবং সিলেটের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথিরা শতবর্ষ ভোকেশনাল নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com