বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডে থানায় মামলা! ৫ আসামীকে আদালতে প্রেরণ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
সুনামগঞ্জ-৩: ৩০ বছর পর দলীয় প্রার্থী পেল বিএনপি, উচ্ছ্বাসিত নেতাকর্মী

সুনামগঞ্জ-৩: ৩০ বছর পর দলীয় প্রার্থী পেল বিএনপি, উচ্ছ্বাসিত নেতাকর্মী

সবসময় ডেস্ক :::দীর্ঘ প্রায় ৩০ বছর পর আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি দলীয় প্রার্থী। এরআগে কয়েকটি নির্বাচনে এই আসনটি জোটসঙ্গীকে ছেড়ে দিয়েছিল বিএনপি।

এবারও আলোচনা ছিলো, আসনটি নিয়ে জল্পনা কল্পনা ছিল জোট পাবে নাকি বিএনপি। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে সোমবার। কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী বোর্ড এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ নাম ঘোষনা করেন।

দীর্ঘদিন পর দলীয় প্রার্থী পেয়ে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে দলের নেতাকর্মীদের মধ্যে। তবে বিএনপির মনোনয়ন বঞ্চিত সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে সর্বশেষ ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়নুল জাকেরীন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তৎকালিন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। তারমধ্যে ২০০৫ সালে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবরণ করলে তার এ শূন্য আসনে চারদলীয় জোট প্রার্থী হিসেবে মাওলানা শাহীনুর পাশা চৌধূরী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুগ্ম সচিব এমএ মান্নানকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। ২০১৪ ও ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একতফা নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

জানা গেছে, ২৪ এর আগষ্ট আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতনের পর আওয়ামী লীগের দূর্গ বলে খ্যাত এ আসনে দখল নিয়ে বিএনপি, জামায়াতসহ গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠে। আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী ছিলেন। সোমবার প্রার্থিতা ঘোষনা পর সামাজিক যোগাযোগ ফেসবুকে দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছার ঝড় তুলেন।তবে বিভক্ত বিএনপির একাংশের লোকজনকে নিরব ভূমিকায় দেখা গেছে।

উপজেলা যুবদলের আহ্ববায়ক আব্দুল হাসিম ডালিম বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী ছিল দলীয় প্রার্থী। আসন্ন নির্বাচনে বর্তমান তরুণ প্রজন্মের জনপ্রিয় কয়ছর এম আহমদকে দলীয় প্রার্থী মনোনীত করায় আমরা খুবই খুশি।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এ আসনের দলীয় প্রার্থী দাবী জানিয়ে আসছিলাম। শরীক দলের কারণে আমাদের আসনটি ছাড় দিতে হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর দলের প্রত্যাশিত প্রার্থী পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, প্রথমে আল্লাহপাকের শুকরিয়া জানাই। পাশাপাশি আমাদের মনোর্নীত করায় দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, অনেক বছর ধরেই এ আসনে দলীয় প্রার্থী দেয়ার দাবী উঠে আসছিল। এবার জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ হলো। যারা মনোনয়ন পাননি তাদের সঙ্গে নিয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ী সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করব।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com