রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সাত বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষায় সুযোগ না পেয়ে প্রধান শিক্ষকের কক্ষে এক শিক্ষার্থীর তালা!

সাত বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষায় সুযোগ না পেয়ে প্রধান শিক্ষকের কক্ষে এক শিক্ষার্থীর তালা!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় ফরম ফিলাপের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ এক শিক্ষার্থী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির দশম শ্রেণির ওই শিক্ষার্থী এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হয়। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে।

এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ শিক্ষার্থীর এমন আচরণের প্রতিবাদ করলে তার সঙ্গেও অসদাচরণ করা হয়। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে পরিস্থিতি শান্ত হলে তালাটি খুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও শৃঙ্খলাবিরোধী ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

অভিযুক্ত শিক্ষার্থী নিজের অবস্থান ব্যাখ্যা করে বলে, “ম্যাডাম দুই-তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপের সুযোগ দিয়েছেন। আমরা বলেছি, আমরা সাত বিষয়ে ফেল করেছি—আমাদেরও সুযোগ দেওয়া হোক। কিন্তু তিনি রাজি না হওয়ায় আমি একটি কক্ষে তালা দিয়েছি।”

এ বিষয়ে শিক্ষার্থীর বাবা, যিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে, জানান—ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে ছেলে যদি এমন কাজ করে থাকে, তা নিঃসন্দেহে নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সন্ত্রাসী বা শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ঘটে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করব।”

ঘটনাটি শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, নিয়মনীতি ও শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com