বুধবার, ২২ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ

এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ

সবসময় ডেস্ক :::দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। দলীয় এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে নিতে এক নেতাকে ‘অপহরণের নাটক’ সাজানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এনসিপি নেতা অপহরণের অভিযোগে পুলিশ প্রশাসনসহ জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

জানা যায়, এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, সংগঠক সারজিস আলম শুক্রবার মৌলভীবাজারের সীমান্ত এলাকা পরিদর্শনে যান। তখন তাদের সামনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অশালীন আচরণ করেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান এবং জুলাই আন্দোলন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন। এরপর ওই দিন রাতে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে ওই দুই নেতাকে দলের সকল সাংগঠনিক পদ এবং কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না আগামী তিন কার্য দিবসের মধ্য সিলেট বিভাগীয় সংগঠক এতেহশাম হকের কাছে এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এক নেতাকে অপহরণের নাটক সাজানো হয়। পরবর্তীতে অপহরণ নাটকের সঙ্গে যুক্ত আব্দুল্লাহ আল হুসাইন শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে আইনগত সহায়তা চান।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করেন। তার অভিযোগ অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদ নামে একজনের নেতৃত্বে দলের কয়েকজন নেতাকর্মী তাকে গলায় ছুরি ধরে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় তারা তাকে এহসান জাকারিয়ার সাথে দ্বন্দ্বে জড়ালে মেরে গুম করে ফেলবে বলে হুমকি দেয়। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে ফেলে দিয়ে তারা চলে যায়।

তিনি আরও জানান, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধ ও মতবিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে।

এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতির ঘটনাকে অপহরণ নাটকের মাধ্যমে মূল বিষয়কে আড়াল করার অপচেষ্টা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাইকমান্ডের সাথে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। অভিযোগে দলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য-প্রমাণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com