রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা

মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা

নিজস্ব প্রতিবেদক :::: সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় আবারও প্রকাশ্যে পাহাড় ও টিলা কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের আগের অভিযান ও মামলা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র নতুন উদ্যমে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে টিলা কাটা ও জমি-সংক্রান্ত বিরোধের প্রতিবাদকারীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে, যা এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস ধরে এক্সকাভেটর ব্যবহার করে টিলা ও পাহাড়ের মাটি কেটে ট্রাক ও ডাম্পারযোগে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনের নজর এড়াতে দিনের পাশাপাশি রাতের বেলাতেও মাটি পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং ভূমির স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে, স্থানীয়ভাবে পরিচিত হাফিজ মেম্বার। তাঁর সহযোগী হিসেবে মিনাল, মতিন মিয়া, বিরাজুল, মুহিবুর, ইকবাল, রাজু মিয়া ও রুবেল মিয়াসহ আরও কয়েকজন সক্রিয়ভাবে কাজ করছেন বলে দাবি করেন স্থানীয়রা।

 

বাসিন্দারা জানান, এর আগেও অবৈধ টিলা কাটার অভিযোগে হাফিজ মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছিল। ওই সময় কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে পুনরায় একইভাবে টিলা কাটার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে টিলা কাটা ও জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে এক নারী অভিযোগ করেন, হাফিজ মেম্বার ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অভিযোগের পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে বলে জানিয়েছেন তিনি।

 

স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিদের মতে, সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড় ও টিলা কাটা অব্যাহত থাকায় বর্ষাকালে ভূমিধস, মাটির ক্ষয় এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বসতিপূর্ণ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

 

পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, পাহাড়-টিলা ধ্বংসের পাশাপাশি অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ টিলা কাটা স্থায়ীভাবে বন্ধে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com