রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন

শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৪ দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফিতা কেটে শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। এরপর মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তিনি।

আনছার উদ্দিন বলেন, বেকারত্ব দুর করতে উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন প্রশংসার দাবিদার। এই ধরনের মেলার আয়োজনের ফলে শিক্ষিত বেকার যুবক-যুবতিরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই মেলাকে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ সায়মন জানান, ২৯ জুন থেকে শুরু হওয়া সামার ফেয়ার চলবে ২ জুলাই পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৩২ জন উদ্যোক্তা তাদের প্রদর্শনী স্টল নিয়ে অংশ নেন।

তিনি আরও জানান, দেশব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে যেসব নারীরা ব্যবসায় নিজেকে তুলে ধরতে চান তাদেরকে সহযোগীতা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মুল লক্ষ্য।

সামার ফেয়ারে পাওয়া যাবে ট্রেন্ডি জুয়েলারি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেস, হোম ডেকর আইটেম, হোম হ্যান্ড চুড়ি, হোম মেইড কেক, রেডি-আনরেডি টু পিস, থ্রি পিস, পারফিউম ও আতর, কসমেটিকস্ ও স্ক্রিন কেয়ার সামগ্রী, ব্যাগ ও শিশুদের খেলনাসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, প্রতিষ্ঠানটির সহযোগী মোহাম্মদ অপু মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল মিয়াসহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com