রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ উদ্ধার, আটক ১ সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা শিগগিরই আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!! ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা জৈন্তাপুরে বিজিবির ফাঁকা গুলি কারাভোগ-তবুও বহাল শিক্ষা কর্মকর্তা! সিলেটে গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা: বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার অতিরিক্ত দায়িত্বে চলছে শান্তিগঞ্জ প্রশাসন, দুর্ভোগে সাধারণ মানুষ মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি শ্রীমঙ্গলে তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ড, অর্ধলক্ষ টাকার ক্ষতি সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৫ সিসিকের নিয়োগেই রহস্য? বর্জ্য শাখায় অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে একলিম আবেদীন দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি চুনারুঘাটে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২ গোয়াইনঘাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা দেয়নি ১৭ শিক্ষার্থী মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩০২ শিক্ষার্থী বিদ্যুতের ভেলকি বাজি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে’, জগন্নাথপুরে গ্রাহকদের ক্ষোভ শ্রীমঙ্গলে প্রশাসনের নির্দেশে ৩ দিন পর ফের শুরু সড়ক নির্মাণকাজ কানাইঘাটে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে যুবক নিহত বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে সাদাপাথরে পানির স্রোতে নিখোঁজ চিকিৎসক হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা

গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা

গোয়াইনঘাটপ্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি গোয়াইনঘাট থানার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন।

 

পুলিশ প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে তাকে গোয়াইনঘাট থানায় পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনায় তিনি প্রশংসা অর্জন করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেন। মাঠপর্যায়ে কার্যকর নেতৃত্ব, অপরাধ দমনে দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতার কারণে তাকে গোয়াইনঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

 

তিনি বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো অপরাধী কিংবা অপরাধকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

 

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এই উপজেলায় মাদক, চোরাচালান, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়াইনঘাট থানা কঠোর অবস্থানে থাকবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অপরাধ দমনে তথ্যভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

 

ওসি ওমর ফারুক বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণের সহযোগিতা নিয়েই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ আরও আন্তরিক, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন বলেও তারা আশা প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, পুলিশ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন থানায় কর্মকর্তাদের পদায়ন ও বদলি করা হয়ে থাকে। এর মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com