বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন


সুনামগঞ্জের তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।  শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার খেলার মাঠে তিন শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের রাস্তাটি ব্রিটিশ আমলে থেকেই ব্যবহার করে আসছেন স্থানীয় জনতা।  ঘাগটিয়া মাঠ সুনামগঞ্জ জেলার মধ্যে একটি পরিচিত মাঠ। এ মাঠে বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত শিশু-কিশোররা এসে খেলাধুলা করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই ঘাগটিয়া খেলার মাঠ ও জনগণের যাতায়াতের ব্যবহার করে আসছেন। পাকিস্তান আমলেও তা জনগণের সম্পদ হিসেবে রয়ে গেছে। বিভিন্ন সময়ে জরিপে ঘাগটিয়া চকবাজার খেলার মাঠে ও যাতায়াতের রাস্তা হিসেবে রেকর্ড রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের যাতায়াতের রাস্তার উপর লোলপ দৃষ্টি পড়ে স্বৈরাচার আমলের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর নারজেলের।  সে স্বৈরাচার সরকারের আমলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার বাবার নামে রেকর্ড করিয়ে নেয়। অথচ নারজেলের বাবার কোন দলিল বা কাগজপত্র নেই। আর এই মাঠ ও রাস্তার কোন নিজস্ব মালিক নেই। খেলার মাঠ ও জনগণের যাতায়াতের জন্য রাস্তা উন্মুক্ত। তাই অনতিবিলম্বে যদি ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের যাতায়াতের রাস্তার রেকর্ড সংশোধন করে দিতে হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী খেলার মাঠ ও জনগণের যাতায়াতের রাস্তা অবৈধভাবে দখল করতে চায়, তাহলে স্থানীয় জনতা তা কঠোর হস্তে দমন করবে। বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের যাতায়াতের রাস্তাটি জনগণের নামে রেকর্ড পূর্বক আওয়ামী লীগের দোসর,  নারজেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘাগটিয়া গ্রামের প্রবীণ মুরব্বী মো. শেরুজ্জামান, ৩ বারের সাবেক ইউপি সদস্য মো. মনির উদ্দিন, মো. বকুল শাহ্, মাওলান সালমান ইসলাম সুজন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল ছবু , মোঃ সাবিদুল ইসলাম, মাওঃ নাসির উদ্দিন, মো. সাইফুল্লাহ মনর উদ্দিন , রমিজ মিয়া, বাহা উদ্দিন, রাহাজ মিয়া, আলি হায়দার, সকিবুর, ইকবাল হোসেন, রকিবুল ,সুবেল, জুবেল, সাহাব উদ্দিন, রাহাজ মিয়া, শমছিনুর, সাজাহান, বুলবুল, মাসুম , সাহাজ, কাবারুল, সেলিম, সুর জাহান, টিপু সুলতান, আলী মনতাজ, আতিক, মজিবুর উদ্দিন, সিয়াম, এনামগুল, কামরান, হিবলু, তানভীর, আলামিনসহ প্রমূখ।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com