শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২ সিলেটে জমি বিক্রয়ের চুক্তিভুক্ত স্থানের সাইনবোর্ড উধাও, থানায় জিডি সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২
কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২

কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ২৯ কার্টন বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধসামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামের মৃত লাল মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উছমান গনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাড়ির বারান্দায় রাখা ২৯ কার্টন ভারতীয় ওষুধসামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং ২৯ কার্টন ওষুধসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওষুধসামগ্রীর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com