বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক

গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি::

সিলেটের গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় আমিনুর রশিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বদরুল আলম (৩২) হাদারপার গ্রামের বাসিন্দা। তিনি রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ও ব্যবসায়ী ছিলেন।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মুঠোফোনে খবর পেয়ে এক সহযোগীকে নিয়ে গোরাগ্রাম এলাকায় যান বদরুল। পরে ভোরের দিকে পরিবারের সদস্যরা খবর পান, তাঁদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। এরপর গোরাগ্রামের বন্দরবাড়ি মসজিদসংলগ্ন সড়ক থেকে বদরুল ও তাঁর সহযোগী সাদেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

পরে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা ব্যবসার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

 

 

নিহতের ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া দাবি করেন, ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বদরুলকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আহত সাদেকের অভিযোগ, টাকা নিয়ে ফেরার পথে গোরাগ্রামের শাহীন ও তাঁর ভাইয়েরা তাঁদের ওপর হামলা চালান। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গোরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে আমিনুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com