বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ

সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ

সবসময় ডেস্ক :::আসন্ন শীত মৌসুমে দেশে আসা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বার্তা দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। শীতের সময় রাতের টহল দ্বিগুণ করা এবং থানা এলাকার সংযোগস্থলগুলোতে সমন্বিত পুলিশি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

 

সিলেট রেঞ্জ ডিআইজির মিডিয়া শাখা জানায়, গত শনিবার (১০ অক্টোবর) আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শীতের সময়ে সিলেটে বিপুলসংখ্যক প্রবাসী স্বজনদের কাছে বেড়াতে আসেন। এই মৌসুমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। কোনো এলাকাতেই যাতে প্রবাসীরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপরাধের শিকার না হন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

 

 

সভায় সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক নজরদারি জোরদারেরও তাগিদ দেওয়া হয়। পাশাপাশি শীতের রাতে সংঘটিত সম্ভাব্য অপরাধ, মাদক কারবার, চোরাচালান, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রেঞ্জ ডিআইজি। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।মাসিক পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের আওতাধীন চার জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com