শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বাইডেন-সুনাকের নরম সুর

বাইডেন-সুনাকের নরম সুর

সবসময় ডেস্ক :: গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশেই ক্ষোভ বাড়ছে। শান্তির পক্ষের বিপুল মানুষ এরই মধ্যে রাস্তায় নেমেছে আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলের প্রতি তাদের নির্বিচারি সমর্থনের বাইরে এসে কথা বলেছেন। বাইডেন আল-শিফা হাসপাতালের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। অন্যদিকে সংকট উত্তরণে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেছেন সুনাক।

 

গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালকে অবশ্যই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আশা প্রকাশ করেছেন, আল-শিফা হাসপাতালের কাছে তেমন বড় কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে না। জিম্মিদের মুক্তি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাইডেন বলেন, এ সময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেই আশা তার।

 

মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে যে যুদ্ধাবস্থা চলছে, একমাত্র দ্বিরাষ্ট্র সমাধানই এই অবস্থার উত্তরণ ঘটাতে পারে বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার রাজধানী লন্ডনের লর্ড মেয়রস ব্যাঙ্কোয়েট হলে দেওয়া এক বক্তব্যে হামাস-ইসরাইলের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নিজ দলের চিন্তাভাবনা তুলে ধরেন তিনি।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ভাবতে পারেন যে ইসরাইলি বা ইহুদিদের প্রতি ঘৃণাবশত হামাস গত ৭ অক্টোবর হামলা চালিয়েছে কিন্তু আমার মনে হয় এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কেবলমাত্র ঘৃণার বশবর্তী হয়ে হামাস এই হামলা করেনি। তাদের হামলার একটি বড় কারণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের একাধিক নেতৃস্থানীয় দেশের সঙ্গে মিত্রতা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। নিজের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য এই মিত্রতা ইসরাইলের জন্য জরুরিও ছিল। কিন্তু এই পদক্ষেপের প্রভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে যে সম্প্রতি একটি বড় পরিবর্তন ঘটে গেছে, তা আমরা কেউই লক্ষ্য করিনি; আর সেই পরিবর্তনটি হলো-মধ্যপ্রাচ্যে ইসরাইলের প্রভাব বাড়ছে। ফিলিস্তিনের জন্য স্বাভাবিকভাবেই তা অস্বস্তিকর ও আতঙ্কজনক, বলেন সুনাক।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, লড়াইয়ের কারণে বন্ধ হয়ে আছে আল-শিফা হাসপাতালের কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির সংকটে পড়া হাসপাতালটি ‘প্রায় একটি কবরস্থান’ হয়ে উঠেছে বলে সংস্থাটি সতর্ক করেছে। হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ টানেলে হামাস একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ ইসরাইলের। গাজা শাসনকারী হামাস সেখানে ‘মানবিক সমাধান ও প্রতিরোধ’ করছে বলে অভিযোগ তাদের। কিন্তু হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com