বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- কামরুজ্জামান জুয়েল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিদেশি মুদ্রাসহ যা পাওয়া গেল শাহজালাল মাজারের দানবাক্সে জকিগঞ্জে এনআইডি বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক শাহজালাল রহ. মাজারের দানবাক্স খুললেন ডিসি সারওয়ার, চলছে টাকা গণনা গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা গোয়াইনঘাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি সিলেটের ডিসির বদলি নিয়ে মুখ খুললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নগরীতে ৪০টি ব্যাটারি অপসারণ করলো পুলিশ ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর

 সবসময় ডেস্ক :::জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

 

এদিন সকালে রেদোয়ানুলসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। তবে ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।

 

 

ট্রাইব্যুনালে আজ পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন। পরে অভিযোগ গঠনের ওপর আদেশের জন্য ২৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।

 

 

এর আগে, গত ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে হয়নি। ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

 

 

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com