বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন
সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু

সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু

সবসময় ডেস্ক :::জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিক। সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে পরিবারগুলো এখন শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অপরিসীম উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, “জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ ও দুর্ঘটনাস্থলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

নিহত প্রবাসী শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশের মাটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ এবং বাংলাদেশি দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সৌদি আরবের ওই সোফা কারখানায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় সেখানে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে শোকবার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি ও অসীম কষ্ট সহ্য করার শক্তি পান, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com