শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়।
আটকের সময় ওই ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তিদের একজনকে স্থানীয় জনতা মারধর করে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আসলাম ও আশিকুল মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।
ঘটনার বিষয়ে বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com