বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ছাতকে ইজারাবিহীন নদীতে কোটি টাকার বালু লুটের অভিযোগ

ছাতকে ইজারাবিহীন নদীতে কোটি টাকার বালু লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার ::: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইজারাবিহীন মরা চেলা নদীর চৈলতা ঢালায় অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র দিনের পর দিন ড্রেজার ও লিস্টার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ ও তীর কেটে নির্বিচারে বালু উত্তোলন করছে। এতে সরকারি বেরিবাঁধ, ফসলি জমি, বসতবাড়ি, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মক হুমকির মুখে পড়েছে।

 

এ অভিযোগের প্রতিবাদে গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চৈলতা ঢালার নদীতীরে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ড্রেজার বসিয়ে নদীর তলদেশ ও পাড় কেটে বালু তোলা হচ্ছে। পরে প্রতিদিন ১০ থেকে ২০টি বাল্কহেডে করে সেই বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে নদীর তীরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে উত্তর রহমতপুর গ্রামের অন্তত ৪০টি পরিবারের বসতবাড়ি, একটি মসজিদ, সরকারি বেরিবাঁধ, চলাচলের সড়ক এবং বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও তারা সতর্ক করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক আলী মিয়া, ইজিল করিম, ব্যবসায়ী আইনুল করিম, শ্রমিক নেতা আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সুযোগে অভিযুক্ত চক্র আরও বেপরোয়া হয়ে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তারা।

 

বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের আইনের আওতায় আনা, নদীর পাড় ও সরকারি বেরিবাঁধ রক্ষায় জরুরি অভিযান পরিচালনা এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নজরের সামনেই যদি ইজারাবিহীন নদী থেকে অবাধে বালু উত্তোলন চলতে থাকে, তবে সরকারি সম্পদ ও জনপদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এখন এলাকাবাসীর একটাই দাবি অবিলম্বে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com