বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির গুরুতর অসুস্থ সিলেট জেলা যুবদল নেতা কায়সার আহমদ পাপ্পু : দোয়া কামনা জৈন্তাপুরে রাতভর অভিযান, অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা কানাইঘাট লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাকে মারধর করা সন্তানের করণীয় কী? ইসলামে কঠোর সতর্কবার্তা দমদমা–তুরুং সীমান্তে চোরাচালানের ‘লাইনম্যান’ কারা! শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ
ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’- এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে এইচপি দল।

ঘোষিত এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটাররা। পাশাপাশি পেস ও অলরাউন্ড বিভাগে শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি এবং জিসান আলমের মতো তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের।
নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি অঙ্গনের বেশ কয়েকটি শক্তিশালী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে নেপাল জাতীয় দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি বিগ ব্যাশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্থানীয় নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com