সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা
বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার

বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার

পারভেজ আহমদ :::বছরের পর বছর শ্রম ও ঘামের বিনিময়ে একটু একটু করে জমানো পাথর। আইন মেনে লিজের মেয়াদ শেষ হওয়ার পর বন্ধ রেখেছিলেন পাথর স্থানান্তরও। অথচ সেই কষ্টার্জিত সম্পদই এখন সরকারি নিলামে। নিজেদের জমানো পাথরের মালিকানা ফিরে পেতে প্রয়োজনে ট্যাক্স, ভ্যাট এমনকি নির্ধারিত জরিমানাও দিতে রাজি সিলেটের কোম্পানীগঞ্জের বনপুর গুচ্ছগ্রামের ২৩০ পরিবার।

উৎমাছড়া কোয়ারি থেকে লিজের মেয়াদে সনাতন পদ্ধতিতে পাথর সংগ্রহ ছিল এসব পরিবারের অন্যতম জীবিকা। সংগ্রহ করা পাথর বাড়ির উঠান ও আশপাশে স্তূপ করে রাখতেন তারা। ২০২১ সালে লিজের মেয়াদ শেষ হলে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাথর স্থানান্তর বন্ধ করে দেন।

গ্রামবাসীর দাবি, লিজ চলাকালীন বৈধভাবে সংগ্রহ করা এসব পাথর নানা কারণে সময়মতো সরিয়ে নিতে পারেননি তারা। সম্প্রতি সেগুলো জব্দ দেখিয়ে সরকারি নিলামে দেওয়া হয়েছে। এতে নিজেদের শেষ সম্বল হারানোর শঙ্কায় পড়েছেন দরিদ্র পরিবারগুলো।

এসব পরিবারের ভাষ্য, ধারদেনা ও ঋণ নিয়ে শ্রমের বিনিময়ে জমানো এসব পাথর লুটের সম্পদ নয়। তাই নিলামে না তুলে প্রকৃত মালিকানা যাচাই করে তাদের পাথর সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হোক।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রকৃত মালিকদের সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

তবে উপজেলা প্রশাসন বলছে, পাথর নিলামের সিদ্ধান্ত তাদের নয়। উপজেলা প্রশাসন এই নিলাম করেনি। খনিজ সম্পদ বিভাগ পাথরগুলো নিলামে তুলেছে।

পাথরের স্তূপের সঙ্গে জড়িয়ে আছে ২৩০ পরিবারের শ্রম, ঘাম আর বেঁচে থাকার গল্প। সেই গল্পের শেষটা নিলামে হবে, নাকি যাচাই-বাছাই শেষে নিজেদের সম্পদ ফিরে পাবেন তারা এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় বনপুরের মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com