শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে পড়ে থাকা খালেদের লাশ উদ্ধার পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়ায় বিপথগামী যুব সমাজ সিলেটে ৯ কোটি ৬০ লাখ টাকার চার ফুটওভারব্রিজ, জনসাধারণের কাজে আসেনি একটিও কদমতলী ওয়েলফেয়ার ইউকে ‘‘মানবতার কল্যাণে’’ কাজ করে যাচ্ছে চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন মাহমুদা সুলতানা জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটের যুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কানাইঘাট সীমান্তে পড়ে থাকা খালেদের লাশ উদ্ধার

কানাইঘাট সীমান্তে পড়ে থাকা খালেদের লাশ উদ্ধার

 

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমদ (২২) এর লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, গতকাল বৃহস্পতিবার কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারীদের সাথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারীদের বিরোধ দেখা দেয়। এতে অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবারীদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হয়।

 

স্থানীয়রা জানান, ফিরে আসা চোরাকারবারীরা খালেদ আহমদের পরিবারকে খবর দেয় যে, ভারতীয় বিএসএফ খালেদ আহমদকে গুলি করে হত্যা করেছে, তার লাশ দনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে আছে। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদ আহমদের লাশ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে।

 

তবে ভারতীয় বিএসএফ না খাসিয়াদের গুলিতে খালেদ আহমদ নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারনা অস্ত্রধারী খাসিয়ারাই তাকে গুলি করে হত্যা করতে পারে। ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনী প্রক্রিয়ার মাধ্যমে গুলিবিদ্ধ খালেদের লাশ আজ শুক্রবার বিকেলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, খালেদ আহমদ এর লাশ উদ্ধার করা হয়েছে, থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে। তবে তিনি বলেছেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানা পুলিশকে কিছুই জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com