শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি’র পৃথক অভিযানে ১৬ লাখ টাকার মালামাল জব্দ কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২ সিলেটে জমি বিক্রয়ের চুক্তিভুক্ত স্থানের সাইনবোর্ড উধাও, থানায় জিডি সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক
কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

Oplus_131072

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি সীমান্তে ভারতীয় চোরাইপণ্যে বহন কাজে ব্যবহৃত নাম্বার বিহীন একটি টাটা পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিলদার হোসেন একই ইউনিয়নের পাশর্^বর্তী ভাউরভাগ ১ম খন্ড গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।

 

বিশ^স্থ সূত্রে জানা যায় ঘটনার পূর্বে দিলদার হোসেন সুনারতনপুঞ্জি গ্রামের কালভার্ট সংলগ্ন রাস্তার উপর থামিয়ে থাকা ঐ পিকআপ গাড়ির অদুরে দাড়িয়ে ছিল।

 

হঠাৎ করে দিলদারের গ্রামের আব্দুল মতিনের পুত্র সেবুল আহমদ গাড়িটি স্টার্ট দিলে ইহা নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর দিলদার হোসনকে স্বজোরে ধাক্কা দিয়ে চাকার নিচে পৃষ্ট করে। এ সময় পিকআপ গাড়ির মুল চালক চতুল এলাকার রামিম উদ্দিন, ভাউরভাগ ১ম খন্ড গ্রামের ফয়েজ আহমদের পুত্র মাসুম আহমদ, গুরুত্বর আহত দিলদারকে ফেলে রেখে মটর সাইকেল যোগে দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়।

 

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দিলদার হোসেনকে সেখান থেকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন যে, দিলদার হোসেন পিকআপের চাকায় পৃষ্ট হলে তার মাথা তেথলে যায় এছাড়াও সময় মত তাকে উদ্ধার না করায় অতিরিক্ত রক্তরক্ষণে তার মৃত্যু হয়েছে। কিশোর দিলদার হোসেন দরিদ্র পরিবারের সন্তান, তার বাবা একজন দিনমজুর।

 

বিশ^স্থ সূত্রে জানা গেছে চোরাইপণ্যে বহনের জন্য পূর্বে থেকে পিকআপ গাড়িটি নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। তবে এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রæত দুর্ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া নাম্বার বিহীন টাটা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এদিকে দিলদার হোসেন নিহতের ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com