রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি’র পৃথক অভিযানে ১৬ লাখ টাকার মালামাল জব্দ কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২ সিলেটে জমি বিক্রয়ের চুক্তিভুক্ত স্থানের সাইনবোর্ড উধাও, থানায় জিডি সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক
কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি’র পৃথক অভিযানে ১৬ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি’র পৃথক অভিযানে ১৬ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।

 

আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫৫ পিস শাড়ী, ৩৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১১ লক্ষ ৩ হাজার ৮ শত টাকা।

 

এছাড়াও একই দিন ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল উপজেলার মিকিরপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪,০০০ পিস ভারতীয় সুপারি জব্দ করে এবং গতকাল শুক্রবার সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় আরেক অভিযানে সুরাইঘাট বিওপি ভারতীয় ৩৬০ কেজি জিরা ও ৭০ কেজি চা পাতা কেজি জব্দ করতে সক্ষম হয়। সবমিলিয়ে গত দুইদিনে কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় এসব অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।

 

এবিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

 

জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com