মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, জানুন নতুন নিয়ম ডিএমপির অভিযানে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু রোনালদোর বিয়ের গুজবে গির্জায় হাজারো ভক্ত, শেষে যা ঘটল আমি তোমাকে ভালোবাসি বাবা হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩ কেন মোহসেন রেজাইকে শীর্ষ নিরাপত্তা পদে বেছে নিল ইরান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে যেসব দেশ ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ সিলেটে সড়কে আবারও প্রাণহানী সিলেটে এগিয়ে মেয়েরা কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, মিলবে প্রণোদনা ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত চায় উয়েফা, এএফসি ও কনকাকাফ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু

ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’- এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে এইচপি দল।

ঘোষিত এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটাররা। পাশাপাশি পেস ও অলরাউন্ড বিভাগে শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি এবং জিসান আলমের মতো তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের।
নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি অঙ্গনের বেশ কয়েকটি শক্তিশালী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে নেপাল জাতীয় দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি বিগ ব্যাশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্থানীয় নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com