গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন ‘হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়। হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুকন আহমদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, শিক্ষক মনজুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি এম এ মতিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন কাজের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।