মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু

কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে।

 

এ বিষয়ে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে ট্যাব প্রদান এবং কার্যক্রম সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর সঞ্চালনায় মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের সঠিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক আহমদ, যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী।

 

এছাড়াও মাঠ পর্যায়ের কয়েকজন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী বক্তব্য রাখেন। অবহিতকরণ সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে ফ্যামেলী কার্ড।

 

কানাইঘাট উপজেলায় আজ সোমবার থেকে তথ্য সংগ্রহের আনুষ্টানিক কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীকে নিষ্টার সাথে কাজ করার আহবান জানান। কেউ কাজে অবহেলা বা গাফলতি করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দেন তিনি।

 

মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের কার্যক্রম বাস্তবায়নে তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সবাইকে সহযোগীতা করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন প্রাথমিক ভাবে ৩টি ইউনিয়নে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, শীঘ্রই উপজেলা প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

 

তথ্য সংগ্রহের পূর্বে প্রত্যেক এলাকার জনগণ যাতে জানতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন। সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহকারীদের সহযোগীতার আশ^াস প্রদান করে বলেন, এটি বিএনপির নির্বাচনী ইশতিহারের প্রধান প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করা মানবিক প্রধানমন্ত্রীর একটি বড় চ্যালেঞ্জ।

 

সেজন্য তথ্য সংগ্রহকারীদের সহযোগীতা করার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি তারা আহবান জানান। অবহিতকরণ সভা শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব সহ প্রয়েজনী জিনিসপত্র তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com