মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল

সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সিলেটের জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে কুমারী পূজা অণুষ্ঠিত হয়েছে। সোমবার মহা অষ্টমীর সকালে এ পূজা সম্পন্ন হয়। এনিয়ে দ্বিতীয়বারের মতো সিলেটে কুমারী পূজা হলো।

 

 

কুমারী পূজা দেখতে ভোর থেকেই দক্ষিণ সুরমার জৈন্তপুরের মহা লক্ষী মন্দিরে ভিড় করেন ভক্তরা। দূর দূরান্ত থেকেও অনেকে আসেন এখানে। পূজা শুরু হওয়ার আগেই মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে যায় ভক্তদের ভিড়।

 

 

সকাল ৮ টায় শুরু হয় কুমারী পূজা। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ, ঘন্টা বিভিন্ন বাদ্য বাজানার আড়ম্বরপূর্ণ ধ্বনি ও মন্ত্রপাঠের মধ্যে দিয়ে এ পূজা পর্বের শুরু হয়। পরে সকাল ১০ টায় কুমারী দেবী অধিষ্ঠান আচারের মধ্য দিয়ে কুমারী পূজা সম্পন্ন হয়।

 

 

নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীকী এই আয়োজনে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে কুমারী কন্যাকে পূজা করা হয়।

 

 

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যে দেবী মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। এই বিশ্বাস থেকেই কুমারী কন্যার মধ্যে দেবীর রূপ কল্পনা করে পূজা-অর্চনা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তির আরাধনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর তাৎপর্যও তুলে ধরা হয়।

 

 

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠের পুরোহিত বলেন, মহাষ্টমীর পূজার্চনার অংশ হিসেবে কুমারীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আরাধনা করা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় নারীর মধ্যে নিহিত দেবীশক্তি ও মাতৃশক্তির বন্দনা করা হয়। এর মধ্য দিয়ে নারীশক্তির প্রতি শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার বার্তা তুলে ধরা হয়।

 

 

জৈনপুরে দ্বিতীয়বারের মতো এ আয়োজন স্থানীয় ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে ভক্তদের উপস্থিতি ও পূজার আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

 

আয়োজকদের মতে, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে কুমারী পূজার এ আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের তাৎপর্যে নারীশক্তির মাতৃরূপের মহিমাকে আর বাস্তবধর্মী করে তুলে ধরা সম্ভব হবে।

 

 

পূজায় আগত অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে চরচাকে বলেন, পূজোয় আমার প্রথম আসা এটি। জীবনের প্রথম এসে খুবই ভালো লাগতেছে, আমি খুবই উত্তেজিত,আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা।

 

 

অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনারের স্ত্রী সুমনা দাস বলেন, “আমি জানতাম যে এখানে সতী মায়ের গ্রীবা শক্তিপীঠ আছে। এখানে আমি প্রথম কুমারীপূজো দেখছি। এখানকার মানুষের যে ভাব-ভক্তি আনন্দ দেখে খুবই মুগ্ধ । মনে হচ্ছে আমি কলকাতাতেই বসে আছি এবং কলকাতাকে মিস করছি না।

 

 

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, আমি আগেও এসেছি শক্তিপীঠে। তবে আজকে এই কুমারী পূজা উপলক্ষে পূজোতে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে।

 

 

জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ মন্দিরের সভাপতি শিবব্রত ভৌমিক জানান, এবারের পূজোতেও আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সবার খুবই আন্তরিক সহযোগী পেয়েছি। আশা করছি পূজোর সবটুকু ভালো ভাবেই সম্পন্ন হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com