কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত জাকারিয়া, ইয়াহিয়া ও শাহরিয়াকে আটক করা হয়েছে। আটককৃত এ তিনজন উপজেলার সুনারতনপুঞ্জি গ্রামের মুজন আলীর পুত্র।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় একই এলাকার বাগরা নামক স্থান থেকে তাদের আটক করে পুলিশ। জানা যায় এরপূর্বে জিজ্ঞাসাবাদের জন্য মুজন আলী সহ ২জনকে পুলিশ আটক করে। এদিকে ময়না তদন্ত শেষে নিহত শাহাব উদ্দিনের লাশ সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
এশার নামাজের পর গ্রামের মসজিদে যানাজা শেষে তাকে দাফন করা হয়। উল্লেখ্য আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র অটোরিক্সা (সিএনজি) চালক শাহাব উদ্দিনকে বাড়ির পাশে সামতলা নামক স্থানে নির্মমভাবে হত্যা করা হয়।