কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আবারও নির্বাচন করতে চান মো. আশিক মিয়া। আবারও ভোটের মাঠে জনতার দ্বারেদ্বারে ভোট আদায় জনসংযোগ শুরু করেছেন।
উল্লেখ্য-যে এর আগেও ২০২২ সালের স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন ৯ নং ওয়ার্ডবাসীর আগ্রহ আর আর ভালোবাসায় এবারও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করে জনগণের সেবা করতে চান। আশিক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জালিয়াপাড় গ্রামের বিশিষ্ট মুরব্বী প্রয়াত হাজী শুকুর আলী ও রূপজান বেগমের সন্তান।
৯নং ওয়ার্ডের ভোটার বিশিষ্ট মুরব্বী মো. খুদরত আলী বলেন, আশিক মিয়া একজন সমাজকর্মী হিসেবে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে জনগণের পাশে থাকেন দিনে ও রাতে তাহাকে স্হানীয় নানা বিষয় শালিস দরবারে ডাকলে পাওয়া যায়।এ বিষয়ে আশিক মিয়া বলেন, সাধারণ ভোটারদের চাওয়া পূরণে আমি আবারও ইউপি সদস্য পদপ্রার্থী আমি জনগণের সেবক হিসেবে তাদের সেবায় নিয়োজিত হতে চাই।
বিগত ২০২২ সালের নির্বাচনে (৯৪৮ ভোট) পেয়েছি এবারও জনগণের ভালোবাসা আর ওয়ার্ডবাসীর জনসমর্থন ও ভোটে তিনি ভালো ফলাফল কামনা ও জনগণের পবিত্র আমানত ভোট নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদী আমি ওয়ার্ডবাসীর সহযোগীতা কামনা করি।