রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী

অধিনায়কত্ব নিয়ে চাপে আছেন বাবর

বিশ্বকাপ থেকে বিদায়ে নিজের দায়িত্ব নিয়ে চাপে আছেন বলে স্বীকার করেছেন পাকিস্তানী অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বারের মত সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় হতাশ হতে হয়েছে পাকিস্তানকে।
ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের পরাজয়ের মাধ্যমে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। তার আগেই অবশ্য ১৯৯২’র বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চারে খেলার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বরেছেন ২৯ বছর বয়সী আজম পুরো পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে। দেশে ফেরার পর সমর্থকরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বি ভারত যেখানে ৯ ম্যাচের সবকটিতে জয়ী হয়ে সেমিফাইনালে খেলছে সেখানে পাকিস্তানের এমন হতাশাজনক বিদায় অনেকেই মেনে নিতে পারছে না।
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে পরাজিত হয়েছে। এর মধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। এর মাধ্যমে বিশ্বকাপে ভারতের বিপক্ষে অষ্টম ম্যাচে অষ্টম পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এছাড়া এবার প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষেও পরাজিত হয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে সব মিলিয়ে আজম চার হাফ সেঞ্চুরিসহ ৪০ গড়ে ৩২০ রান করেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করলেও মাঝপথে ভারতীয় ব্যাটার শুভমান গিলের কাছে শীর্ষ স্থান হারিয়েছেন। এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে বাবরের রানসংখ্যা প্রায় ১৩ হাজার।
তবে ভারতের মাটিতে ফিল্ডিং সেট আপে আগ্রাসনের অভাবে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানী গণমাধ্যমগুলো এ ব্যপারে তাকে ধারাবাহিকভাবে অভিযুক্ত করে গেছে। পাকিস্তান টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছেন, ‘আমি বাববের পক্ষে, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। সে এখনো বয়সে তরুণ, তাকে আরো কিছুদিন অধিনায়কত্ব করার সুযোগ দেয়া উচিত।’
২০২০ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে বাবর পাকিস্তানের অধিনায়কত্ব করে আসছেন। আর্থার বলেন, ‘সে এখনো শেখার মধ্যে আছে। আমরা সবাই জানি সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। অধিনায়ক হিসেবেও সে প্রতিদিনই শিখছে। তাকে আরো কিছুদিন কাজের সুযোগ করে দেয়া উচিৎ। এই পদে থাকলে ভুল হবেই। যতক্ষন শেখার মধ্যে আছে ততদিন এই ধরনের ভুল করা বড় কোন অন্যায় নয়।’
সাত বছরের মধ্যে এই প্রথমবারের মত ভারতে খেলতে এসেছে পাকিস্তান। ম্যাচ ও অনুশীলনের বাইরে প্রায় বেশীরভাগ সময়ই নিরাপত্তার কারনে তাদেরকে হোটেল রুমেই বন্দী থাকতে হয়েছে। কোন সময় হোটেলের বাইরে যেতে হলে নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত তৎপরতা দেখা গেছে।
রমিজ রাজা বলেছেন, ‘বাবরের উপর চার এতটাই বেশী যে তাকে হয়তো অধিনায়কত্ব ছাড়তে হতে পারে। প্রত্যাশানুযায়ী দেশেও পুরো দলকে নিয়ে প্রতিক্রিয়া খুব একটা ভালনা। পাকিস্তানী গণমাধ্যমও বিশেষ কিছু খেলোয়াড়কে টার্গেট করে রিপোর্ট করেছে, তাদের মধ্যে বাবর আজম অন্যতম। এটা যেহেতু বিশ্বকাপ, এখানে চাপ থাকবেই। সমস্যা হচ্ছে এই দলটির মধ্যে আধুনিক ক্রিকেট খেলার সব ধরনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সময়মত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com