সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাকে মারধর করা সন্তানের করণীয় কী? ইসলামে কঠোর সতর্কবার্তা দমদমা–তুরুং সীমান্তে চোরাচালানের ‘লাইনম্যান’ কারা! শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::

সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ে বর্ণাঢ্য র‍্যাল ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।

 

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন ও জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে সকালে জাফলংয়ের প্রধান প্রধান সড়ক ও পর্যটন এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

 

সভায় বক্তারা বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এখানকার পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশী-বিদেশী পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে জাফলংয়ের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

 

আয়োজিত এই অনুষ্ঠানে জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকাচালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমেদসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com