কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে এক আনন্দ মিছিল করা হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় আনন্দ মিছিলটি কানাইঘাট থানা পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদল নেতা কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা এখলাছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবদলের সদস্য রুবেল আহমদ, নুরুজ্জামান আম্বিয়া, মতিউর রহমান এখলাছ, মুজিব উদ্দিন, আব্দুল কাদির, গিয়াস, মিছবাহ, শামীম, জাকারিয়া, আম্বিয়া, উমর গাজী প্রমুখ।
আনন্দ মিছিল পরবর্তী পথসভায় যুবদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি উপহার দেয়ায় সিলেট যুবদলের সাংগঠনিক কার্যক্রম আগামীদিনে আরো শক্তিশালী হবে।