কানাইঘাট প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউপি শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় মুলাগুল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন জাসাসের সভাপতি সালেক আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস রায়হান ও ইউপি জাসাসের সাধারণ সম্পাদক লায়েক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি ও জেলা জাসাসের কুটির শিল্প বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, যুব বিষয়ক সম্পাদক বদরুল আলম মেম্বার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও জেলা জাসাসের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কলিম উল্লাহ।
উপজেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক গোলাম মস্তফা কামাল, সদস্য আফসার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম, সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউপি জাসাসের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জহির উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ আহমদ, বিএনপি নেতা হারুন রশিদ, নিজাম উদ্দিন, কালাম উদ্দিন, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ, সাজু আহমদ, শাহাব উদ্দিন, পৌর যুবদল নেতা ইফতেখার মালেক নাঈম প্রমুখ।
পরিচিতি সভায় ইউনিয়ন জাসাসের নব-গঠিত কমিটির প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাদের উদ্যেশে জাসাস সর্ম্পকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন বক্তারা।