রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

আশ্রয়প্রার্থীদের জন্য পেমেন্ট কার্ড চালু করছে জার্মানি

আশ্রয়প্রার্থীদের জন্য পেমেন্ট কার্ড চালু করছে জার্মানি

সবসময় ডেস্ক :: জার্মানিতে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ পেমেন্ট কার্ড। এই কার্ড দিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীরা নানা সুবিধা পাবেন। এ বছর জার্মানি আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের মৌলিক প্রয়োজন মেটাতে ক্রেডিটসহ পেমেন্ট কার্ড চালু করবে।

 

বেশ কয়েকটি জার্মান রাজ্য আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের পেমেন্ট কার্ড হস্তান্তর শুরু করার আশা করছে। জার্মান প্রেস এজেন্সি ডিপিএ বলছে, কার্ডগুলি এই গ্রীষ্ম বা শরৎ থেকে কার্যকর হতে পারে৷

 

১৬টি রাজ্যের মধ্যে ১৪টি জার্মান রাজ্যই আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুদের জন্য এই প্রি-পেইড কার্ড চালু করতে চাইছে৷ শুধু বাভেরিয়া ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেকলেনবুর্গ-ফরপোমার্ন বিকল্প স্কিম চালু করছে। এই রাজ্য দু’টির নেতারা ভিন্ন পেমেন্ট কার্ড চালুর কথা বিবেচনা করছেন।

 

কার্ডগুলো কী ভুমিকা রাখতে পারে : জার্মানির থুরিঙ্গিয়া রাজ্য সংসদের এক রাজনীতিবিদের বরাতে স্থানীয় সংবাদপত্র রয়েটলিঙ্গার জেনারেল আনসাইগার লিখেছে, ‘পেমেন্ট কার্ডগুলো পাইলট প্রকল্পভিত্তিক হতে পারে৷’

 

নাম প্রকাশে অনিচ্ছুক এই রাজনীতিবিদ দাবি করেছেন, তিনি ‘শরণার্থী সার্কেল’ থেকে কার্ড সম্পর্কে কোনও অভিযোগ পাননি।

 

কার্ডের প্রবর্তন কোনো কোনো অভিবাসীকে চাকরি খুঁজতে এবং বাকিদের নিজ দেশে ফিরে যেতে অনুপ্রাণিত করেছে বলে দাবি করেছে সংবাদপত্রটি৷

 

প্রতিবেদনে বলা হয়েছে, কার্ড প্রবর্তনের মাধ্যমে এটিই অর্জন করতে চাইছিল রাজ্যটি৷

 

পেমেন্ট কার্ডগুলো তৈরির পেছনে একটি প্রধান উদ্দেশ্য হলো, এটি নিশ্চিত করা যে, রাষ্ট্র সমর্থিত ব্যক্তিরা এই অর্থ যে কাজে দেয়া হচ্ছে সে কাজে যেন ব্যবহার করেন৷ যেমন, তাদের সাপ্তাহিক মুদির দোকানের খরচ কিংবা জার্মানিতে চলার জন্য৷ বাড়িতে টাকা পাঠানোর জন্য এই কার্ড ব্যবহার করা যাবে না।

 

আমলাতান্ত্রিক জটিলতা সহজ করা : তাত্ত্বিকভাবে, পেমেন্ট কার্ডগুলোশুধু সুপারমার্কেটের মতো নির্দিষ্ট দোকানে ব্যবহার করা যেতে পারে। যদি কোনো আশ্রয়প্রার্থীর রাষ্ট্রকর্তৃক নির্ধারিত মৌলিক চাহিদার বাইরে অন্য কারণে নগদ অর্থের প্রয়োজন হয়, তাহলে তিনি যেন চাকরি খুঁজতে উৎসাহিত হন৷

 

সমাজতান্ত্রিক এসপিডি দলের লোয়ার সাক্সনির নেতা স্টেফান ভাইল বার্তা সংস্থা ডিপিএকে বলেন, তিনি মনে করেছিলেন কার্ড প্রবর্তন ‘জার্মান আমলাতন্ত্রের উপর চাপও হালকা করবে৷’

 

ভাইল বলেন, কার্ডগুলো আশ্রয়প্রার্থীদের কাজের সন্ধানে উৎসাহিত করতে সহায়তা করবে যাতে তারা নিজেরাই উপার্জন করে নিজের বাড়তি প্রয়োজন মেটাতে পারেন৷

 

আরো গবেষণা প্রয়োজন : জার্মান সংস্থা আইএফও সেন্টার ফর মাইগ্রেশন রিসার্চের পরিচালক পুটফারা গত নভেম্বরে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে শঙ্কা প্রকাশ করেন যে, অভিবাসীরা তাত্ত্বিকভাবে তাদের কার্ড দিয়ে সিগারেট বা দামি খাবার কিনে তা আবার লাভে বিক্রি করার চেষ্টা করতে পারেন৷

 

‘সে কারণে, আমি মনে করি কার্ডগুলো কোনো অল্প প্রভাবই রাখতে পারবে’- বলেন তিনি৷

 

তিনি যোগ করেন, যদি কার্ডগুলো প্রবর্তন করা হয় তারা আসলে কী ধরনের প্রভাব ফেলছে তা আরও গবেষণা করে দেখা দরকার৷

 

অন্যান্য সমাধান : পুটফারা বলেন, যাদের আশ্রয় পাবার ভালো সম্ভাবনা রয়েছে, তাদের আরো দ্রুত আশ্রয় দেয়া উচিত, যাতে তারা তাড়াতাড়ি কাজ শুরু করতে পারেন৷

 

ভাষাশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে অর্থ বিনিয়োগ করা উচিত যাতে তারা দ্রুত একীভূত হতে পারেন৷ তার সহকর্মী ইফোনে গিয়েসিং বলেন, তারা এসব প্রশিক্ষণের পর যেন চাকরির বাজারে যে হাজার হাজার শূন্যপদ রয়েছে তা পূরণ করতে পারেন৷

 

গিয়েসিং বলেন, আরেকটি সহায়ক কৌশল হবে আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুদের উপর বসবাসের বিধিনিষেধ সহজ করা, যাতে তারা যেখানেই প্রয়োজন সেখানে কাজ খোঁজার জন্য যেতে পারেন৷ তাদের যেন শুধু যে অঞ্চল তাকে সমর্থন দিচ্ছে, সেখানেই শুধু থাকতে না হয়৷

 

কোনো কোনো রাজ্যে নির্দিষ্ট কাজের দক্ষতা প্রয়োজন৷ যেমন, সেবা খাত৷ জার্মান রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, কোন কোন রাজ্যে নার্স ও সহযোগিতাকারীদের শুধু ঐ রাজ্যে কাজ করার অনুমতি দেয়া হচ্ছে৷

 

কিছু ক্ষেত্রে, জার্মান রাষ্ট্রীয় সম্প্রচারসংস্থা এআরডি রিপোর্ট করেছে, যোগ্য নার্সদের কম বেতনে এবং কম দায়িত্বে কাজ করতে বাধ্য করা হয়েছিল যতক্ষণ না তারা নতুন রাজ্যে নার্স হিসাবে নিবন্ধিত হতে পারেন।

 

সবসময়.কম/ডেস্ক/ডিএস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com