মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ঢাকায় ১৪ বছর বয়সী কিশোর নিখোঁজ কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ লাভ করায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্বরণসভা ও দোয়া মাহফিল কানাইঘাট সীমান্তে দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের কানাইঘাট সীমান্তে বিজিবির অস্ত্র উদ্ধার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ হামিদা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় আবারো শ্রেষ্ট কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল মাহবুব আলী খান আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণে কানাইঘাট উপজেলা ক্রিড়া সংস্থার প্রস্তুতি সভা কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি’র পৃথক অভিযানে ১৬ লাখ টাকার মালামাল জব্দ কানাইঘাট সীমান্তে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু কোম্পানীগঞ্জে ২৯ কার্টন ভারতীয় ওষুধ জব্দ, আটক ২ সিলেটে জমি বিক্রয়ের চুক্তিভুক্ত স্থানের সাইনবোর্ড উধাও, থানায় জিডি সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে
কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল চালক ও শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা মিজান আহমদকে নিরীহ ও অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উল্লেখ করে তার মুক্তির দাবি জানান। একই সঙ্গে তাকে ঘিরে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. সিলেট-৯২)-এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. হাবিব আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আমানুর রশিদ চৌধুরী।

 

এ সময় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মালিক, সংগঠনের সদস্য মোহাম্মদ শাহজাহান, রোমান আহমেদসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল চালক মিজান আহমদ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার গ্রেপ্তারের পর থেকে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের সদস্যরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। একজন শ্রমজীবী মানুষের গ্রেপ্তারের কারণে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে।

 

বক্তারা আরও বলেন, মিজান আহমদ এলাকায় সৎ, নিরীহ ও সহজ-সরল প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তাকে প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার করা হয়েছে বলে তারা দাবি করেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রশাসনের কাছে তথ্য ও তালিকা রয়েছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব।

 

তারা বলেন, মিজান আহমদ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু কেবল যাত্রী পরিবহনের মতো পেশাগত কাজের কারণে কিংবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি আটক হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

বক্তারা আরও বলেন, একজন শ্রমিকের জীবিকা নির্বাহের অধিকার ও তার পরিবারের বেঁচে থাকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মিজান আহমদের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ মোটরসাইকেল চালক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com