রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব : ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক আমীনূর রশীদ চৌধূরী : সংগ্রাম, স্বদেশ ও সিলেট চেতনার এক অনন্য অভিযাত্রী বিএনপি জুলাই সনদ ‘গুম’ করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু ও নিখোঁজের প্রকৃত সংখ্যা কত হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’ সিলেট মহানগর আ. লীগের সেক্রেটারি জাকির হোসেন গ্রে ফ তা রে র গুঞ্জন ‘অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে’ হবিগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃ ত্যু জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮২১৩ ঘনফুট বালু জব্দ। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ মুসলিম বিশ্বের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার আহ্বান মোজতবা খামেনির ভারতে প্রসবের আগে নারীর আর্তনাদ : ‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা-শিশুর মৃত্যু নেপালে বন্যার পর পুনর্গঠনে ব্যয় হতে পারে ‘কয়েক বিলিয়ন ডলার’ গোয়াইনঘাট সীমান্তে ‘আদম ব্যবসায়ী’ কাউসার মিয়া গ্রেপ্তার কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক ম*দ খেয়ে দুই যুবককে ডাকলেন সিলেটের সেই তরুণী বড়লেখায় মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ রাজনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ স ন্ত্রা স দমনে সিলেটসহ দেশে শুরু হচ্ছে একযোগে অভিযান ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’

হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম সোহাগ মিয়া। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সোহাগের পরিবার বলছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি মারা গেছেন।

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান প্রথমে জানিয়েছিলেন, বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে ওই ব্যক্তি প্রাণ হারান। পরে তিনি জানান, চোরাকারবারিদের মধ্যে গোলাগুলিতে সোহাগ নিহত হন।

নিহত সোহাগ চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে।

হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিমটিবিল সীমান্ত এলাকার শূন্য লাইনের এক কিলোমিটার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের বাসিন্দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তে হঠাৎ গুলির শব্দ পান। পরে মাটিতে এক ব্যক্তির পড়ে থাকার কথা জানতে পারেন তাঁরা। নিহত ব্যক্তির পোশাক দেখে ধারণা করা হয়, ওই ব্যক্তি বাংলাদেশি।

পরে নিহত ব্যক্তির পরিবার লাশটি দেখে শনাক্ত করেন, গুলিবিদ্ধ ব্যক্তি চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার বাসিন্দা সোহাগ মিয়া। তাঁকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলা সাড়ে ৩টার পর চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে সোহাগ মিয়ার সুরতহাল করে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও সোহাগ সীমান্তে গরু চরাতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবদুল কাদির দাবি করেন, তাঁর ভাতিজা সীমান্তে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। কিন্তু বিএসএফ গরু চোরাকারবারি সন্দেহে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

বিকেলে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা প্রথম দিকে ধরে নিয়েছিলাম বিএসএফের গুলিতে এই যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনা নিয়ে যখন আমরা বিএসএফের সঙ্গে কথা বলি, তারা আমাদের নিশ্চিত করে তাদের গুলিতে এই যুবকের মৃত্যু হয়নি।’

বিজিবির এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে এই যুবকসহ কয়েকজনের দ্বন্দ্ব হয়। চোরাকারবারিদের গুলিতে সোহাগ প্রাণ হারান। ঘটনার সময় সোহাগের সঙ্গে তাঁর এক ভাইও ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বিস্তারিত পুলিশ ও বিজিবিকে জানায়। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

চুনারুঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com