শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে

সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের একটি অসাধু চক্রকে ‘ম্যানেজ’ করে প্রকাশ্যে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা জুনেদ আহমদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধচক্রটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

স্থানীয় সূত্রের দাবি, মৃত আব্দুল মোছব্বিরের ছেলে জুনেদ আহমদ মদীনা মার্কেটের নূর মোহাম্মদ রোড, আখালিয়া, পুরানবাজার, নয়াবাজার, পাঠানটুলা ও রাগীব আলী এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছেন। অভিযোগ অনুযায়ী, তার সিন্ডিকেটের পেছনে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা এবং স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা থাকায় এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এসব স্পটে লাখ লাখ টাকার অবৈধ লেনদেন হয়। এর প্রভাব হিসেবে এলাকায় চুরি, ছিনতাই, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। অনলাইন জুয়া ও মাদকের বিস্তারে বিপথে যাচ্ছে তরুণ সমাজ, আর সামাজিক অস্থিরতার মুখে পড়ছে অসংখ্য পরিবার।

অনুসন্ধানে জানা গেছে, জুনেদ আহমদ অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১০ জুন পুলিশের একটি বিশেষ অভিযানে জুয়া ও মাদকসংক্রান্ত মামলায় তাকে আটক করা হয়েছিল। তবে পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। যদিও এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য, অপরাধচক্রটির ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং মদীনা মার্কেটসহ আশপাশের এলাকাকে জুয়া ও মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করা হয়।

 অভিযুক্ত জুনেদ আহমদের বক্তব্য জানার জন্য একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com