বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডে থানায় মামলা! ৫ আসামীকে আদালতে প্রেরণ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ : মহারণে শেষ হাসি কার

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ : মহারণে শেষ হাসি কার

ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে রোববার (১৯ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ইউরোপের অপ্রতিরোধ্য দল স্পেন। আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে শ্রেষ্ঠত্বের এই মেগা ফাইনাল। একদিকে যেমন রয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের মহাকাব্যিক সমাপ্তির হাতছানি, অন্যদিকে তেমনি স্প্যানিশদের নতুন সোনালী প্রজন্মের রাজত্ব শুরুর অপেক্ষা।
চলতি বিশ্বকাপে দুই দলের ফাইনালে আসার পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচগুলোতে টানা জয় তুলে নেয় স্পেন। নকআউটে অস্ট্রিয়া, পর্তুগাল ও বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে বিদায় করে তারা। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে লা রোহারা গোল হজম করেছে মাত্র একটি।
অন্যদিকে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে। কেপ ভার্দে, মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো দলটির করা ১৯টি গোলের ১২টিই এসেছে ম্যাচের ৭৫ মিনিটের পর।
আজকের ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে মাঠের মূল তিনটি কৌশল। প্রথমত, স্পেনের আক্রমণাত্মক হাই-প্রেসিং ফুটবল। তবে স্বস্তির বিষয় হলো, বল কাড়ার পর স্পেন খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় না। আর্জেন্টিনা যদি প্রথমার্ধে এই হাই-প্রেস সামলে পাসের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে ম্যাচের দখল তাদের হাতে চলে আসবে। চলতি আসরে আর্জেন্টিনার পাসের নিখুঁততার হার ৯০.৫ শতাংশ।
দ্বিতীয়ত, মাঝমাঠে রদ্রি বনাম মেসির লড়াই। ফিফার তথ্য অনুযায়ী, রদ্রি এই টুর্নামেন্টে চাপের মুখে প্রতি ম্যাচে গড়ে ৪৭টি সফল পাস দিয়েছেন। আর্জেন্টিনা মাঝমাঠ দিয়ে আক্রমণ সাজাতে পছন্দ করায় রদ্রি সেখানে বড় বাধা হতে পারেন। ৩৯ বছর বয়সী মেসিকে যদি রদ্রি নিচে নেমে খেলতে বাধ্য করেন, তবে আর্জেন্টিনার আক্রমণভাগ খেই হারাতে পারে।
তৃতীয় কৌশলটি হলো উইং-প্লে। স্পেনের সবচেয়ে বড় শক্তি ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। রাইট উইং দিয়ে রক্ষণ ভেঙে দেওয়া ইয়ামালকে তাগলিয়াফিকো কতটা আটকে রাখতে পারেন, তার ওপর স্পেনের সাফল্য নির্ভর করছে। অন্যদিকে মেসিও রাইট উইং থেকে ভেতরে ঢুকে থ্রু-বল বাড়াতে বা বাঁ পায়ের বাঁকানো শটে গোল করতে সিদ্ধহস্ত।
ম্যাচে দুই দলের দুই এক্স-ফ্যাক্টর ব্যবধান গড়ে দিতে পারে। আর্জেন্টিনার প্রধান অস্ত্র মেসির ‘ওয়াকিং ফুটবল’। ম্যাচের ৬৪ শতাংশ সময় হেঁটে পার করলেও তিনি মূলত প্রতিপক্ষের ডিফেন্স পর্যবেক্ষণ করেন এবং সঠিক মুহূর্তে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি সফল টেক-অন করেছিলেন।
অন্যদিকে স্পেনের এক্স-ফ্যাক্টর তাদের ডিফেন্স। আসরে তাদের ‘এক্সপেকটেড গোলস অ্যাগেইন্সট্‌’ মাত্র ০.৩, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন। প্রতিপক্ষ দলগুলো স্পেনের গোলপোস্টে প্রতি ম্যাচে গড়ে ২টিরও কম (১.১৭টি) শট রাখতে পেরেছে।
ইতিহাসের পাতায় দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড একদম সমান। ১৪ বারের দেখায় উভয় দলই জিতেছে ৬টি করে ম্যাচ। আজকের ফাইনাল দিয়ে ভেঙে যাবে সেই সমতা। মেসি কি পারবেন বিশ্বজয়ের মধ্য দিয়ে অমরত্বের চূড়ায় বসতে, নাকি ইয়ামাল ফুটবল বিশ্বে নতুন স্প্যানিশ সাম্রাজ্যের ঘোষণা দেবেন তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com